দেশের সাধারণ মানুষের সাথে এমন ভাবে অত্যাচার না করে গুলি করে মেরে দেন । তবুও বেঁচে যাবে সাধারণ গরিব মানুষ গুলো ।
দেশের আর্থিক অবস্থা ভালো না সকলে জানে । কিন্তু সাধারন মানুষের উপর এমন অত্যাচার করার কোন মানে হয়না ।
সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ ।
যে সমস্ত সাধারণ গরিব মানুষ এক দিন কাজে না গেলে পুরো পরিবার না খেয়ে থাকে । যে সমস্ত সাধারণ গরীব মানুষ ভিক্ষা করে রুজি রুটি যোগাড় করে । অন্যের কাজ করে নিজের এবং নিজের পরিবারের পেট চালায় । নিজে সারাদিন পরিশ্রম করে পরিবারের মুখে অন্ন তুলে , তারা আজ ঘর ছাড়া । নিজের দেশে থেকে তাই সুযোগ সুবিধা পাচ্ছে না বাড়িতে আসার জন্য । আজ দেশে লকডাউন এর জন্য ভারতবর্ষে 20% পরিবার না খেয়ে দিন কাটাচ্ছি । খেতে না পেয়ে হয়তো আত্মহত্যা করবে বেশিরভাগ পরিবার । এমন পরিস্থিতিতে পুলিশের অত্যাচার । এমনভাবে দেশ আর কতদিন চলবে । না সরকার কোন ভাল ব্যবস্থা করতে পারছে । না সরকারের সঠিক চিন্ত কেউ মেনে চলছে । খেতে না পাওয়া অসংখ্য পরিবার আছে । করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগে হয়তো এরা আত্মহত্যা করে মারা যাবে । কেন আজ আমাদের দেশের এমন পরিস্থিতি । এই পরিস্থিতি শুধুমাত্র এই লোকডাউন জন্য নয় । না খেতে পাওয়া মানুষ ভারতবর্ষে প্রচুর আছে । যাদেরকে দেখা যায় স্টেশনে , পার্কে , বেশিরভাগ দেখা যায় জনবহুল এলাকায় । এদেরকে তো বেশিরভাগ দেখা যায় ভিক্ষার বেশে ।
সরকারের কাছে দেশ নিয়ে প্রশ্ন ।
আমাদের দেশে যদি আর্থিক ব্যবস্থা ঠিক হয়ে যায় তবে কি এদের কোনো পরিবর্তন হবে ? (এখানে এদের বলতে যারা ভিখারি বেসে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় , যাদের নিজস্ব কোনো ঘর নেই রাস্তায় , ট্রেন স্টেশনে , যেখানে সেখানে পড়ে থাকতে দেখা যায় , যাত্রী প্রতীক্ষালয় , রাস্তার উপরে শুয়ে থাকতে দেখা যায় )
আমাদের দেশের আর্থিক ব্যবস্থা ঠিক হতে পারে ।
আমাদের দেশের আর্থিক অবস্থা ঠিক না হওয়ার পেছনে অনেক কারণ আছে । সেগুলো আমাদের থেকে হয়তো আপনারা বেশি জানবেন । হয়তো কিছু সমাধান সাধারণ মানুষের কাছে আছে । দেশের আর্থিক তার জন্য সব থেকে বড় অবদান আমাদের দেশের কারফ সিস্টেম । যদি আমাদের দেশের ঘুষ নেওয়া বন্ধ করা যায় , তবে দেশের 80% আর্থিক ব্যবস্থা ঠিক করা যেতে পারে । আমাদের দেশ চলছে পুরো ঘোষের উপর আধার (ভিত্তি) করে ।
এবং সরকারের কাছে সবশেষে একটা কথাই বলবো , সাধারণ করে মানুষের উপর প্লিজ অত্যাচার করবেন না প্রশাসনকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলুন । দুটো রুটির জন্য সাধারণ গরীব ঘরের মানুষ , ঘর ছেড়ে বাইরে কাজে যায় । শুধুমাত্র দুটো রুটি তার পরিবারে মুখে তুলে দেওয়ার জন্য । আজ তারাই বিপদে ।
তাই সরকারকে বলা হচ্ছে যদি সাহায্য করতে না পারেন তাহলে লকডাউন পরিষেবা উঠিয়ে নিন । সাধারণ মানুষকে কাজ করে খেতেদিন । দেশ এমন ভাবে চলতে থাকলে , সাধারণ মানুষ করুনা আক্রান্ত হওয়ার আগেই আত্মহত্যা করে মারা যাবে , না খেতে পেয়ে মারা যাবে তার থেকেও বেশি ।


0 Comments