What will be the situation of the country due to corona virus । পুরো দেশ ভাইরাস আক্রান্ত হলে কেমন পরিস্থিতি হতে পারে ।

যদি আমাদের দেশটা পুরো ভাইরাসের আক্রমণ করে নেয় । এই করুণা ভাইরাসের কারণে দেশে কেমন পরিস্থিতি হতে পারে ।


দেশে যদি ভাইরাস এর পরিমাণ বাড়তে থাকে দিন দিন । তাহলে দেশের পরিস্থিতি খুবই সংকটজনক হয়ে উঠবে । দেশ বহু বছর পিছিয়ে যাবে এবং থাকবে না কোন সুযোগ-সুবিধা বা খাবারের ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা । থাকবেনা হসপিটালের ব্যবস্থা ডাক্তারের ব্যবস্থা । এখনো আমাদের দেশ সুস্থ এবং সুরক্ষিত আছে । আমরা চাইলে , আমরা সকলে মিলে দেশকে বাঁচাতে পারি ।



যদি আমাদের দেশ পুরো ভাইরাসে পরিপূর্ণ হয়ে যায় ?




যদি আমাদের দেশে করোনা আক্রমণের সংখ্যা বেড়ে যায় । তাহলে পরিস্থিতি কেমন হবে সেটা আপনাদের জানিয়ে দিই । হয়তো এটা কাল্পনিক বা অবাস্তব । আপনাদেরকে একটা গল্পের মাধ্যমে তুলে ধরছি । এমন দিন খুব একটা দূরে নয় । এমনটা হতেও  পারে । কিন্তু এটা যদি সত্যি হয়ে যায় ,তাহলে আমাদের দেশের যে পরিস্থিতি হবে সেটা ভাবতেও অবাক লাগে । আমার এ পোস্টটি পড়ে হয়তো অনেকে বাজে কমেন্ট করতে পারেন । কিন্তু তবুও বাধ্য হচ্ছি আমরা এটা লিখতে ।



আমাদের দেশের পরিস্থিতির একটি কাল্পনিক ঘটনা ?




আজ আমাদের দেশ, সত্যি খুব বিপদে আছে । আপনারা চাইলে দেশটাকে বাঁচাতে পারে ।দেশের সমস্ত নিয়ম-শৃঙ্খলা মেনে চললে হয়তো দেশটা বেঁচে যেতে পারে । যদি কোন কারনে ভাইরাসের আক্রান্ত সংখ্যা খুব বেশি পরিমাণে হয়ে দাঁড়ায় তাহলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে ।



আজ আমাদের দেশের পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে আছে ধরে নিতে পারেন !



ধরতে পারেন আজ বাংলায় প্রচুর পরিমাণে আক্রান্ত । প্রায়  কোটি ছাড়িয়েছে । আর পুরো ভারতে জনসংখ্যা অনুপাতে 40%  । মৃত প্রায় 5% । যদি এমন টা হয় আমাদের দেশের পরিস্থিতি ,তাহলে কেমন হবে আমাদের দেশের পরিস্থিতি , সেটা আপনাদের সামনে তুলে ধরছি ।

   এই  গরমে একটু ঠান্ডা বাতাস পাওয়ার জন্য জানালার ধারে বসে আছে ।


করোনা ভাইরাস আক্রান্তের মধ্যে ভয়াবহ পরিস্থিতি গ্রাম এবং শহরের ।



 সারাদিনে এখন  3 ঘন্টা মতো  বিদ্যুৎ পাওয়া যায় । শুনেছি পাওয়ার স্টেশন গুলোতে কাজ করতে যাওয়ার লোক নেই । টিভিতে অল্প একটু নিউজ দেখা যায় । নিউজ এ শুধু আক্রান্ত ও ও মৃতো দের সংখ্যাটা দেখায় । খবর পড়ে শোনানোর জন্য এখন আর কেউ নেই । আমাদের পড়াটা আজ থেকে দেড় মাস আগে , কেমন যেন গমগম করত । আর এখন মানুষের গলার আওয়াজ পাওয়া যায় না । এক অদ্ভুত নিস্তব্ধতা । আছেই বা কে পাড়াতে , কেউ মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়ার লোক ও নেই । অধিকাংশ লোকেরই তো বাড়ির উঠানে গর্ত খুঁড়ে ওখানে মাটিচাপা দেওয়া । এই পরিস্থিতিতে , কটাদিন হয়ে গেলো খাবার পাঠাও যেন খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছে । কটা দিন আগে একটা গাড়ি এসতো , পাড়ায় কতজনা  বেঁচে আছে , তাদেরকে  ভাত আর ডাল দিয়ে যেতো । এই দুদিন তারাও আর আসে না । হয়তো তারাও তারা আর নেই এই পৃথিবীতে । কোনোরকম সেদ্ধ ভাত খেয়ে বেঁচে আছে । এইভাবে আর কতদিন মুদিখানার দোকান গুলো সব বন্ধ । গোনাগুনতি যে কজন সুস্থ মানুষ আছে , তারাও আজ ভয়ে দুকান খুলছে না ।

দুই একটা ওষুধের দোকান কদিনের জন্য দু এক ঘন্টা ধরে খুলে ছিল বটে । এখন শুনছি কোন মেডিসিনে দোকানে আসছে না । সব বন্ধ , হসপিটালের অবস্থা গুলো আরো খারাপ । চিকিৎসা করতে করতে আজ অধিকাংশ ডাক্তার নাস রায় এই (করোনা ভাইরাস) রোগে আক্রান্ত। যে কজন ডাক্তার সুস্থ আছেন , কোনমতে হসপিটাল গুলো চালাচ্ছেন । হয়তো হসপিটাল টাও বন্ধ হয়ে যাবে । অনেক আগেই বন্ধ হয়ে গেছে ইন্টারনেট পরিষেবা । সার্ভিস বন্ধ ফোন কোম্পানিগুলো । দু একটা ব্যাংক কয়দিন চলে ছিল বটে , এখন শাটডাউন হয়ে গেছে সবগুলোই । কিছুদিন আগেও যে পুলিশ আপ্রাণ চেষ্টা করছিল সবাইকে বাঁচাতে ‌। এখন আর তাদের কেউ সেই ভাবে দেখা যায় না । ভাবতেই যেন কেমন অবাক লাগছে । এইতো মাস দেড়েক আগেও কেমন যেন ছিল আমাদের গ্রামটা । আর আজ মনে হচ্ছে না এই গ্রামে বা শহরে কোন মানুষ আছে  । চারিদিকে কেমন নিস্তব্ধতা আর বাজে দুর্গন্ধ । কি ভুলটাই না করেছি আমরা তখন যদি সরকারের কথাগুলো শুনতাম । আড্ডা মারা তাস খেলা যদি বন্ধ করে দিতাম । গল্পটা লিখতে লিখতে আরো একটি বাড়লো মৃতের সংখ্যা । অ্যাম্বুলেন্স টা নিয়ে যাচ্ছে একটি লাশ । ঘটনাটি কাল্পনিক হলেও এই অবস্থায় পৌঁছতে সময় লাগবে না বেশি দিন । আবার  বাঁচার জন্য হাতে সময় আছে কয়েকটা দিন । প্রশাসনের লকডাউন মেনে চলা ছাড়া , বেঁচে থাকার কোন রাস্তা আমাদের কাছে খোলা নেই । তাই সকলকে উদ্দেশ্য করে বলছি দাঁত চেপে নীজের ঘরে বন্ধি হয়ে পড়ে থাকি । আমরা সবাই মিলে দেশকে বাচাই ।


আমরা এখনও এই ব্যাপার গুলো যদি সিরিয়াসলি না নি , সরকারের কথা এমনভাবে অমান্য করে চলতে থাকি , তাহলে , এই দিন আসতে খুব বেশি দেরি নয় । তাই সকলকে বলছি স্টে হোম এন্ড সেভ লাইফ , সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ।

পোস্টটি ভাল লাগলে লাইক এবং শেয়ার করবেন আপনজনদের কাছে । আশা করি গল্পটি ভাল লাগবে আপনাদেরকে ।

Post a Comment

0 Comments